Home আগরতলাপশ্চিম ত্রিপুরায় জমির সার্কেল ভ্যালু পুনর্মূল্যায়ন নিয়ে বৈঠক

পশ্চিম ত্রিপুরায় জমির সার্কেল ভ্যালু পুনর্মূল্যায়ন নিয়ে বৈঠক

by Debasish
0 comments 17 views

জমি ও স্থাপনার বর্তমান বাজারমূল্য পর্যালোচনা, বাস্তবসম্মত মূল্য নির্ধারণে উদ্যোগ

আগরতলা, ২০ আগস্ট : পশ্চিম ত্রিপুরা জেলার জমির সার্কেল ভ্যালু পুনর্নির্ধারণ এবং জমির ওপর থাকা বিভিন্ন স্থাপনা ও ভবনের মূল্যায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এদিন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই বৈঠক হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন মহকুমা শাসক। উপস্থিত ছিলেন মহকুমা ভূমি মূল্যায়ন কমিটির সদস্যরা। পাশাপাশি ভূমি রেকর্ড ও সেটেলমেন্ট দপ্তর, এনজিডিআরএস, রাজস্ব প্রশাসন, পূর্ত দপ্তর এবং কৃষি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় বর্তমানে কার্যকর জমির মূল্যায়ন ব্যবস্থা পর্যালোচনা করা হয়। একইসঙ্গে জমির বর্তমান মূল্য, জমির ওপর নির্মিত বাড়ি ও অন্যান্য স্থাপনার মূল্য এবং সংশ্লিষ্ট এলাকার বাস্তব পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সার্কেল ভ্যালু পুনর্মূল্যায়নের লক্ষ্যেই এই উদ্যোগ। জমি ও স্থাপনার মূল্য নির্ধারণে যাতে বাস্তব পরিস্থিতি প্রতিফলিত হয় এবং মূল্যায়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও যুক্তিসঙ্গত হয়, সে বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে মনে করা হচ্ছে, সার্কেল ভ্যালু হালনাগাদ হলে জমি সংক্রান্ত রাজস্ব প্রশাসন আরও কার্যকর হবে। পাশাপাশি জমির মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।

পশ্চিম ত্রিপুরা জেলার জমি ও স্থাপনার মূল্যায়ন ব্যবস্থাকে আরও আধুনিক, বাস্তবসম্মত ও কার্যকর করে তোলার লক্ষ্যেই এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment