Home ত্রিপুরা“ভিলেজ কমিটির লড়াইয়ে প্রস্তুতি শুরু, তেলিয়ামুড়ায় তিপ্রা মথার সাংগঠনিক বৈঠকে রণকৌশল নির্ধারণ”

“ভিলেজ কমিটির লড়াইয়ে প্রস্তুতি শুরু, তেলিয়ামুড়ায় তিপ্রা মথার সাংগঠনিক বৈঠকে রণকৌশল নির্ধারণ”

by Debasish
0 comments 4 views

তেলিয়ামুড়া, ১ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিতে জোর দিল তিপ্রা মথা। রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পরই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে। এরই মধ্যে আসন্ন নির্বাচনের রণকৌশল নির্ধারণে মাঠে নেমেছে তিপ্রা মথাও।

মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার অধীন তিনটি ব্লক এলাকায় দলের নেতা-কর্মীদের নিয়ে পৃথক সাংগঠনিক বৈঠক করেন ১১ মহারানী কেন্দ্রের এমডিসি উৎপল দেববর্মা। মুঙ্গিয়াকামি, তেলিয়ামুড়া ও কল্যাণপুর ব্লক এলাকায় অনুষ্ঠিত এই বৈঠকগুলিতে সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎ রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় আরও মজবুত করা এবং নির্বাচনী ময়দানে সংগঠনকে শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এদিন এমডিসি উৎপল দেববর্মা জানান, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে কী ধরনের রণনীতি গ্রহণ করা হবে, মূলত সেই বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভিলেজ কমিটি নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলির সাংগঠনিক তৎপরতা বাড়ছে। তিপ্রা মথার এই ধারাবাহিক বৈঠককে সেই নির্বাচনী প্রস্তুতিরই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

You may also like

Leave a Comment