Home অপরাধজিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার ১

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার ১

by Debasish
0 comments 7 views

আগরতলা: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি রুম থেকে এক চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরি হয়। ঘটনার পর এনসিসি থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ কুঞ্জবন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, ধৃত ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হবে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

চুরির ঘটনায় ধৃত ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা চুরি হওয়া সামগ্রী অন্য কোথাও পাচার করা হয়েছিল কি না—তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

You may also like

Leave a Comment