Home অপরাধউত্তর ব্রজপুরে চুরির অভিযোগে দুই যুবক আটক, গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিল জনতা

উত্তর ব্রজপুরে চুরির অভিযোগে দুই যুবক আটক, গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিল জনতা

by Rajesh Roy
0 comments

নিজস্ব সংবাদদাতা, বিশালগড়, ৭ আগস্ট: বিশালগড় থানার অন্তর্গত উত্তর ব্রজপুর এলাকায় চুরির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে জলের পাম্প (মোটর) এবং একটি তিন চাকার মালবাহী অটো চুরি করে পালানোর চেষ্টা করার সময় স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই অভিযুক্তের নাম বিকাশ দেবনাথসুমন দেবনাথ। স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত। শুক্রবার সকালে চুরির ঘটনার পর পালানোর সময় জনতা তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাদের আটক রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই দুজনের সঙ্গে এলাকার আরও কয়েকটি চুরির ঘটনার যোগসূত্র থাকতে পারে। সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এলাকায় চুরি রোধে পুলিশের আরও সক্রিয় নজরদারির দাবি জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

banner

You may also like

Leave a Comment