Home আগরতলাবিমানবন্দর ও দুই রেলস্টেশনে অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা চালুর উদ্যোগ

বিমানবন্দর ও দুই রেলস্টেশনে অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা চালুর উদ্যোগ

by Rajesh Roy
0 comments

আগরতলা, ৭ আগস্ট: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর, বাধারঘাট রেলস্টেশন এবং যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা চালুর সম্ভাবনা ও বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

বৈঠকে পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, আইজি (আইন-শৃঙ্খলা), পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপার, পুলিশ সুপার (ট্রাফিক), পরিবহন সংগঠন এবং পরিবহন-সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রস্তাবিত পরিষেবার কার্যকারিতা, নিরাপত্তা, যাত্রীসুবিধা, পরিচালন পদ্ধতি এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকারের লক্ষ্য ত্রিপুরাবাসীর জন্য একটি নিরাপদ, আধুনিক, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা। অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা চালু হলে বিমানবন্দর ও রেলস্টেশন থেকে যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে সকল অংশীজনের গঠনমূলক মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থ ও রাজ্যের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

banner

বৈঠকে সংশ্লিষ্ট সকল পক্ষ প্রস্তাবিত পরিষেবা চালুর বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। যাত্রীবান্ধব এবং প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয়মূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

You may also like

Leave a Comment