Home খেলা২৮ আগস্ট দুবাইয়ে শুরু মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ, ৫ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ

২৮ আগস্ট দুবাইয়ে শুরু মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ, ৫ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ

by Rajesh Roy
0 comments

স্পোর্টস ডেস্ক : আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরশাহির দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে ২০২৬ মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে।

আট দলের এই আসরে অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে ২৮ আগস্ট গ্রুপ ‘এ’-তে মুখোমুখি হবে হংকংথাইল্যান্ড। তবে ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু ভারত-পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর

প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্লাডলাইটের আলোয় ম্যাচ শুরু হবে। গ্রুপ পর্বের সব ম্যাচ রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর

গত আসরে, ২০২৪ সালে শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে শ্রীলঙ্কা। তবে এশিয়া কাপে তিনটি শিরোপা জিতে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল ভারত।

banner

গ্রুপ বিভাজন

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং ও চিন।

গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি ও ইন্দোনেশিয়া।

ভারতের গ্রুপ পর্বের সূচি

  • ৩০ আগস্ট: ভারত বনাম থাইল্যান্ড
  • ৩ সেপ্টেম্বর: ভারত বনাম হংকং
  • ৫ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান

গ্রুপ পর্বে ভালো ফলের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারতীয় দল। আর ৫ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান লড়াই ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

You may also like

Leave a Comment