Home আগরতলাদায়িত্বে নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য দীপা ডি. নায়ারকে বিদায়ী সংবর্ধনা

দায়িত্বে নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য দীপা ডি. নায়ারকে বিদায়ী সংবর্ধনা

by Rajesh Roy
0 comments

আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরা সরকারের মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে শ্রীমতি দীপা ডি. নায়ারকে বৃহস্পতিবার এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, সচিব হিসেবে দীপা ডি. নায়ার নিষ্ঠা, কর্মদক্ষতা, আন্তরিকতা এবং দূরদর্শী প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে দপ্তরের কর্মকাণ্ডকে আরও গতিশীল করেছেন। তাঁর কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও দক্ষতা সহকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যতেও সরকারি কর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

মন্ত্রী আরও বলেন, সরকারি দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে তিনি যে পেশাদারিত্ব ও সততার পরিচয় দিয়েছেন, তা দপ্তরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি দীপা ডি. নায়ারের নতুন কর্মজীবন সাফল্যমণ্ডিত ও সুখময় হোক—এই শুভকামনা জানান। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আধিকারিক ও কর্মচারীরাও দীপা ডি. নায়ারের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর প্রশাসনিক দক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করেন।

banner

আন্তরিক ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের সহকর্মীরা শ্রীমতি দীপা ডি. নায়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর নতুন দায়িত্বে উজ্জ্বল সাফল্য কামনা করেন।

You may also like

Leave a Comment