Home আগরতলানীলজ্যোতি রাখালশিল্ডে ফরওয়ার্ড ক্লাবের বিরুদ্ধে মাঠে নামছে লালবাহাদুর ব্যায়ামাগার

নীলজ্যোতি রাখালশিল্ডে ফরওয়ার্ড ক্লাবের বিরুদ্ধে মাঠে নামছে লালবাহাদুর ব্যায়ামাগার

by Roy
0 comments

আগরতলা, ১৬ আগস্ট: ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত নীলজ্যোতি রাখালশিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় আগামী ১৭ আগস্ট মাঠে নামছে লালবাহাদুর ব্যায়ামাগার। প্রতিযোগিতার গতবারের শিল্ড চ্যাম্পিয়ন ফরওয়ার্ড ক্লাবের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে মুখোমুখি হবে তারা। ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই দলের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ ও প্রস্তুতির আবহ।

ম্যাচের আগে রবিবার সন্ধ্যায় লালবাহাদুর ব্যায়ামাগারের ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই ক্লাবের কর্মকর্তারা দলের খেলোয়াড়দের হাতে নতুন জার্সি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা ও দলের খেলোয়াড়রা।

সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি প্রণব সরকার জানান, এবারের মরশুমে নকআউটের পাশাপাশি লিগেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দল গঠন করা হয়েছে। সেই লক্ষ্য সামনে রেখেই পরিকল্পিতভাবে প্রস্তুতি শুরু করেছে দল।

ক্লাব সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট থেকেই কোচ লিটন মজুমদারের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন শুরু করেছেন দলের ফুটবলাররা। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচগুলির জন্য শারীরিক সক্ষমতা, কৌশল ও দলগত সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

banner

গতবারের চ্যাম্পিয়ন ফরওয়ার্ড ক্লাবের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হবে লালবাহাদুর ব্যায়ামাগারকে। তবে দীর্ঘ প্রস্তুতি এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মাঠে নামতে প্রস্তুত দল। নকআউটের পাশাপাশি লিগেও সাফল্য অর্জন করে ক্লাবের মর্যাদা আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়াই এখন লালবাহাদুর ব্যায়ামাগারের মূল লক্ষ্য।

You may also like

Leave a Comment