Home ত্রিপুরাত্রিপুরায় ২৭ অক্টোবর থেকে শুরু SIR-২০২৬, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ ফেব্রুয়ারি

ত্রিপুরায় ২৭ অক্টোবর থেকে শুরু SIR-২০২৬, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ ফেব্রুয়ারি

by Debasish
0 comments 1 views

বাড়ি বাড়ি যাচাই ৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর, ‘আনম্যাপড’ তথ্য থাকলে BLO সংগ্রহ করবেন প্রয়োজনীয় নথি

আগরতলা, ২ অক্টোবর: ত্রিপুরায় ভোটার তালিকার Special Intensive Revision (SIR)-২০২৬ শুরু হতে চলেছে। আগামী ২৭ অক্টোবর ২০২৬ থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং ১৫ ফেব্রুয়ারি ২০২৭ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শুক্রবার দক্ষিণ জেলার জেলাশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে SIR-২০২৬ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। তিনি জানান, এই ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রক্রিয়া। তাই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্ত বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

জেলাশাসক জানান, এবারের SIR-এর ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৭-কে যোগ্যতার তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। কোনও ভোটারের তথ্য ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত হলে অথবা বৈধ কোনও অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO) ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন। পরে সেই নথি নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করে Electoral Registration Officer (ERO)-এর কাছে বিবেচনার জন্য পাঠানো হবে।

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের সুবিধার জন্য বিভিন্ন এলাকায় হেল্প ডেস্ক ও বিশেষ শিবির আয়োজন করা হবে। শ্রমিক, গৃহহীন মানুষ, নাইট শেল্টারে বসবাসকারী এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা নাগরিকদেরও এই ব্যবস্থার আওতায় আনা হবে। পাশাপাশি নতুন ভোটার এবং যোগ্য হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় নাম নেই—এমন ব্যক্তিরাও Continuous Updation প্রক্রিয়ার মাধ্যমে ERO-এর কাছে আবেদন করতে পারবেন।

একনজরে SIR-এর গুরুত্বপূর্ণ সময়সূচি

  • ২৭ অক্টোবর–৫ নভেম্বর: প্রস্তুতিমূলক কাজ, BLO-দের প্রশিক্ষণ ও ভোটার তালিকা মুদ্রণ
  • ৬ নভেম্বর–৫ ডিসেম্বর: বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাই
  • ১১ ডিসেম্বর–৯ ফেব্রুয়ারি ২০২৭: দাবি ও আপত্তি গ্রহণ
  • ১২ ডিসেম্বর–১০ জানুয়ারি: ভোটকেন্দ্রের যৌক্তিকীকরণ ও পুনর্বিন্যাস এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের প্রক্রিয়া
  • ১৫ ফেব্রুয়ারি ২০২৭: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

এছাড়াও পরবর্তী যোগ্যতার তারিখ হিসেবে ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর ২০২৭-এর ভিত্তিতেও ERO-দের কাছে আবেদন গ্রহণ করা হবে।

জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি. যোগ্য নাগরিকদের SIR-এর সময়সূচি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি ভোটার তথ্য যাচাইয়ের সময় BLO-দের প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

You may also like

Leave a Comment