Home ত্রিপুরাসাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর আহত ৩

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর আহত ৩

by Debasish
0 comments 6 views

তেলিয়ামুড়া প্রতিনিধি: সাতসকালে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়ার বড়মুড়া পাহাড়ের আসাম-আগরতলা জাতীয় সড়কের বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আগরতলার দিক থেকে একাধিক যাত্রী নিয়ে একটি সুজুকি মারুতি গাড়ি তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিল। বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে মারুতি গাড়িতে থাকা তিনজন আহত হন।

আহতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। তাঁরা কল্যাণপুরে শিক্ষা দপ্তরের কর্মী বলে জানা গেছে। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হন নির্মল চন্দ্র দাস (৬২)।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তাঁরা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অপেক্ষাকৃত কম আহত দুই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। তবে নির্মল চন্দ্র দাসের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে।

কর্তব্যরত চিকিৎসকের মতে, পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছানোর পর প্রয়োজন অনুযায়ী নির্মল চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হতে পারে।

সাতসকালে ব্যস্ত জাতীয় সড়কে এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

You may also like

Leave a Comment