Home আগরতলাপেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে ৬ নভেম্বর পেনশন আদালতের আয়োজন উত্তর-পূর্ব ডাক সার্কেলের

পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে ৬ নভেম্বর পেনশন আদালতের আয়োজন উত্তর-পূর্ব ডাক সার্কেলের

by Debasish
0 comments 3 views

আগরতলা, ৩০ অক্টোবর: পেনশনভোগী ও তাঁদের পরিবারের দীর্ঘদিনের পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৬ নভেম্বর ২০২৬ তারিখে পেনশন আদালত (Pension Adalat) আয়োজন করতে চলেছে ডাক বিভাগ। উত্তর-পূর্ব ডাক সার্কেলের অধীন অবসরপ্রাপ্ত ডাককর্মী, পারিবারিক পেনশনভোগী এবং তাঁদের নির্ভরশীল সদস্যরা এই উদ্যোগের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের সমস্যাগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সুযোগ পাবেন।

শিলংস্থিত উত্তর-পূর্ব সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় থেকে এই উদ্যোগের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পেনশন সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর ২০২৬। নির্ধারিত আবেদনপত্রে অভিযোগ জানাতে হবে।

ডাকযোগে অভিযোগ পাঠানোর ক্ষেত্রে আবেদনপত্র একটি খামে ভরে তার উপরে স্পষ্টভাবে ‘Pension Adalat’ লিখতে হবে। এরপর অভিযোগপত্র পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায়—

The Office of the Chief Postmaster General, North-East Circle, Shillong – 793001।

এছাড়াও ই-মেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সেক্ষেত্রে আবেদন পাঠাতে হবে aoicosbne@gmail.com ঠিকানায়।

আগামী ৬ নভেম্বর সকাল ১১টা থেকে পেনশন আদালতের শুনানি শুরু হবে। অভিযোগকারীদের সুবিধার্থে অনলাইন ও সরাসরি উপস্থিতি—উভয় ব্যবস্থাতেই শুনানির আয়োজন করা হয়েছে। জমা পড়া আবেদনগুলি যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট অভিযোগকারীদের সঙ্গে যোগাযোগ করে শুনানিতে নিজেদের বক্তব্য পেশ করার জন্য আমন্ত্রণ জানানো হবে।

তবে এই পেনশন আদালতে সহানুভূতিমূলক ভিত্তিতে চাকরি প্রদান, নীতিগত সিদ্ধান্ত সংক্রান্ত বিষয় এবং বেতন বৈষম্যজনিত অভিযোগ গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।

এ বিষয়ে আরও তথ্য বা প্রয়োজনীয় সহায়তার জন্য আবেদনকারীরা শিলংস্থিত উত্তর-পূর্ব সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের সিনিয়র অ্যাকাউন্টস অফিসার (A&P)-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

পেনশন সংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলির দ্রুত নিষ্পত্তি এবং অবসরপ্রাপ্ত ডাককর্মীদের হয়রানি কমাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

You may also like

Leave a Comment