Home আগরতলামন্ত্রীদের সঙ্গে বৈঠকে, অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল

মন্ত্রীদের সঙ্গে বৈঠকে, অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল

by Debasish
0 comments 33 views

দাবি-দাওয়া নিয়ে আলোচনার আশ্বাস, আন্দোলন প্রত্যাহারের ঘোষণা প্রসেনজিৎ দেববর্মার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সরকারের সঙ্গে আলোচনার পর অবশেষে জাতীয় সড়ক অবরোধ ও বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নিল আত্মসমর্পণকারী উগ্রপন্থীদের সংগঠনগুলি। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ এবং জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে বৈঠকের পরই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান এনএলএফটি-র প্রসেনজিৎ দেববর্মা। ফলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জাতীয় সড়কে যান চলাচল।

জানা গেছে, আন্দোলনকারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মন্ত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের উত্থাপিত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবরোধের কারণে সাধারণ মানুষের যাতে দুর্ভোগ না হয়, সেই বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকের পর প্রসেনজিৎ দেববর্মা জানান, সরকারের পক্ষ থেকে তাদের দাবি-দাওয়া নিয়ে নির্বাচনের পর ফের আলোচনায় বসার আশ্বাস দেওয়া হয়েছে। সরকারের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আপাতত জাতীয় সড়ক অবরোধ এবং বন্ধের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আলোচনার মাধ্যমে দাবিগুলির সমাধান হবে—এই আশাতেই সরকারের প্রতি আস্থা রেখে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানান, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের পথ খোঁজা হবে। সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানোর পরিবর্তে আলোচনার টেবিলেই দাবিগুলি নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment