আগরতলা, ৩ সেপ্টেম্বর: আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি সাধারণ নির্বাচন ২০২৬-এ প্রার্থীদের জন্য বড় স্বস্তির খবর। সরকারি ছুটির দিন হলেও আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এ বিষয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও রাজনৈতিক দলগুলিকে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে যাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয়, সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট ২০২৬ টিটিএএডিসি ভিলেজ কমিটি সাধারণ নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র জমা ও গ্রহণের প্রক্রিয়া চলবে।
এরই মধ্যে ৪ ও ৫ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য ওই দুই দিনেও মনোনয়নপত্র গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
কমিশনের এই সিদ্ধান্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থী ও রাজনৈতিক দলগুলি অতিরিক্ত সময় ও সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ।
15