Home আগরতলাভিলেজ কমিটি ভোটের আগে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘বাম-কংগ্রেসের মানসিকতা’ ছেড়ে ‘পার্টি উইথ ডিফারেন্স’ হিসেবে সংগঠন গড়ার ডাক

ভিলেজ কমিটি ভোটের আগে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘বাম-কংগ্রেসের মানসিকতা’ ছেড়ে ‘পার্টি উইথ ডিফারেন্স’ হিসেবে সংগঠন গড়ার ডাক

by Debasish
0 comments 14 views

আগরতলা, ২ সেপ্টেম্বর : আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও দলের কার্যকর্তাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল বিজেপি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের ভবিষ্যৎ কর্মপদ্ধতি এবং ভিসি এলাকার মানুষের সমস্যা সমাধান নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দলের সাংগঠনিক সংস্কৃতি পরিবর্তনের বিষয়টিও। তিনি কার্যকর্তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন, অতীতের বাম ও কংগ্রেস আমলের রাজনৈতিক মানসিকতা থেকে বেরিয়ে এসে বিজেপিকে ‘পার্টি উইথ ডিফারেন্স’ হিসেবে মানুষের সামনে তুলে ধরতে হবে।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কার্যকর্তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য সংগঠনকে আরও শক্তিশালী করে তোলা। শুধু নির্বাচনে জয়লাভ নয়, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী বলেন, ভিলেজ কমিটি এলাকার মানুষের চাহিদা অনেক ক্ষেত্রেই শহরাঞ্চলের তুলনায় আলাদা। প্রান্তিক এলাকার মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলির স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করাই দলের অন্যতম প্রধান লক্ষ্য বলেও তিনি জানান।

তাঁর বক্তব্যে আরও স্পষ্ট হয়, নির্বাচনী রাজনীতির পাশাপাশি জনসংযোগ ও জনসেবাকেই সংগঠনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখতে চাইছে বিজেপি। গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজ এবং দলের নীতিকে পৌঁছে দেওয়ার জন্য কার্যকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।

You may also like

Leave a Comment