Home অপরাধআমতলিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, উদ্ধার ব্রাউন সুগার ও ইয়াবা

আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, উদ্ধার ব্রাউন সুগার ও ইয়াবা

by Debasish
0 comments 25 views

আমতলী, ২৬ আগস্ট: ত্রিপুরার আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়ায় রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম ব্রাউন সুগার ও ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে চারটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আমতলী থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের পর মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মাদক পাচারের কারবার সক্রিয় রয়েছে। রাসেল মিয়া ও তাঁর সহযোগীদের বিরুদ্ধেও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

মাদক পাচার ও কারবার রুখতে সীমান্তবর্তী এলাকাগুলিতে পুলিশ ও বিএসএফের যৌথ নজরদারি এবং অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশের এই অভিযানের পর এখন মাদকচক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের সন্ধানে তদন্ত চালানো হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে।

এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানান আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী

You may also like

Leave a Comment