Home ত্রিপুরাবাইক দুর্ঘটনা, গুরুতর জখম রতি মোহন ত্রিপুরা

বাইক দুর্ঘটনা, গুরুতর জখম রতি মোহন ত্রিপুরা

by Debasish
0 comments 3 views

শান্তিরবাজার, ২৪ অক্টোবর: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার হঠাৎ বাজার এলাকায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন রতি মোহন ত্রিপুরা নামে এক যুবক। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার হঠাৎ বাজার এলাকায় বাইক চালানোর সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মনু বনকুল এলাকার বাসিন্দা রতি মোহন ত্রিপুরা। এরপর বাইক থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর চোট পান।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত যুবককে উদ্ধার করে তড়িঘড়ি শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে একটি পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে আহত যুবক শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে।

You may also like

Leave a Comment