Home আগরতলাবৈষ্ণবটিলায় ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, উঠে এল দেশ-সমাজের নানা প্রসঙ্গ

বৈষ্ণবটিলায় ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, উঠে এল দেশ-সমাজের নানা প্রসঙ্গ

by Debasish
0 comments 4 views

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্ব উপলক্ষে আমতলীর বৈষ্ণবটিলায় বিশেষ শ্রবণ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার ১৪ নম্বর বাঁধারঘাট মণ্ডলের উদ্যোগে আমতলী বাইপাস সংলগ্ন বৈষ্ণবটিলা কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। পাশাপাশি দলীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকরাও কর্মসূচিতে অংশ নেন। নির্ধারিত সময়ে ‘মন কি বাত’-এর সরাসরি সম্প্রচার শুরু হলে উপস্থিত সকলে একসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।

এদিনের পর্বে প্রধানমন্ত্রী দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি থেকে শুরু করে প্রকৃতি সংরক্ষণ, নেশামুক্ত সমাজ গঠন, খেলাধুলা এবং কৃষিক্ষেত্রের নানা উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর দশম বর্ষপূর্তি, জনগণনা এবং গুজরাটের সোমনাথ ও সূর্যমন্দিরের মতো বিষয়ও আলোচনায় উঠে আসে।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘মন কি বাত’ দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের চিন্তাভাবনা, অভিজ্ঞতা, সাফল্য ও সামাজিক উদ্যোগকে বৃহত্তর পরিসরে তুলে ধরার একটি মাধ্যম। তাঁর বক্তব্য অনুযায়ী, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নাগরিকদের ইতিবাচক কাজের প্রতি উৎসাহ দেওয়ার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও পৌঁছে দেওয়া হয়।

You may also like

Leave a Comment