Home আগরতলাবিশ্বকর্মা পূজার মণ্ডপে বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা, উন্নয়ন ও পরিবেশ রক্ষার আহ্বান বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের

বিশ্বকর্মা পূজার মণ্ডপে বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা, উন্নয়ন ও পরিবেশ রক্ষার আহ্বান বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের

by Debasish
0 comments 2 views

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার উৎসবের আবহে ত্রিপুরাজুড়েও পালিত হলো দেবশিল্পী বিশ্বকর্মার পূজা। বিভিন্ন সরকারি দপ্তর, কল-কারখানা, বিদ্যুৎ সংস্থা ও কারিগরি প্রতিষ্ঠানে দিনভর চলে পূজার আয়োজন। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মণ্ডপে উঠে আসে প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ সচেতনতার বার্তাও।

এদিন ৭৯ টিলা বিদ্যুৎ নিগমের টিপিটিএল-এর উদ্যোগে আয়োজিত বিশ্বকর্মা পূজায় অংশ নেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিপিটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর রঞ্জন দেববর্মা-সহ সংস্থার অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

বিশ্বকর্মা পূজার মণ্ডপ পরিদর্শন করে মন্ত্রী জানান, এবারের আয়োজনে শুধু ধর্মীয় ভাবাবেগ নয়, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব শক্তি ব্যবহারের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। পূজা মণ্ডপে বিভিন্ন সচেতনতামূলক স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষকে বিদ্যুতের অপচয় রোধের আহ্বান জানানো হয়।

মণ্ডপে বিশেষভাবে তুলে ধরা হয়েছে— “সুইচ বন্ধ করুন, অপচয় রুখুন, ভবিষ্যতের বিদ্যুৎ বাঁচান” এবং “সূর্যের আলোয় বিদ্যুতের জোয়ার, সবুজ ত্রিপুরা নতুন দ্বার”-এর মতো বার্তা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, বিশ্বকর্মা হলেন সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ কারিগর। মানুষের দৈনন্দিন জীবন থেকে আধুনিক প্রযুক্তি—ক্যামেরা, মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারে কারিগরি জ্ঞান ও বিদ্যুতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্বকর্মা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, প্রযুক্তি ও কর্মসংস্কৃতির সঙ্গেও গভীরভাবে যুক্ত বলে তিনি উল্লেখ করেন।

You may also like

Leave a Comment