Home অপরাধবিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাই

বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাই

by Debasish
0 comments 6 views

দিনের দুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য, থানায় মামলা

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: দিনের দুপুরে বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়ক থেকে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, আগরতলার সুভাষনগর থেকে স্বামীকে সঙ্গে নিয়ে স্কুটিতে করে বিশালগড়ে এক আত্মীয়ের বাড়িতে আসছিলেন জাগৃতি চৌধুরী পাল। বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে পৌঁছানোর পর আচমকাই ছিনতাইবাজরা তাঁর গলা থেকে প্রায় দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার পর বিষয়টি জানিয়ে বিশালগড় থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, বিশালগড়ের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। দিনের ব্যস্ত সময়ে জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

You may also like

Leave a Comment