Home ত্রিপুরাপুকুরে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পুকুরে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

by Debasish
0 comments 18 views

খোয়াই, ২৬ আগস্ট: পুকুরের জলে ভাসমান মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোয়াই থানার অন্তর্গত ধলাবিল পালপাড়া এলাকায়। ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর ১২টা নাগাদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ধলাবিল পালপাড়া এলাকার একটি পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুকুরে মৃতদেহ দেখতে পেয়ে মুহূর্তের মধ্যেই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় খোয়াই থানায়।
ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বিমল তাঁতী।
ঘটনায় খোয়াই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি কীভাবে পুকুরে পড়লেন এবং এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের পাশাপাশি পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেও নজর রয়েছে।

You may also like

Leave a Comment