Home খেলাঅভিযোগের পর অবশেষে পূর্ণাঙ্গ অ্যাপেক্স কাউন্সিল ঘোষণা TCA-র

অভিযোগের পর অবশেষে পূর্ণাঙ্গ অ্যাপেক্স কাউন্সিল ঘোষণা TCA-র

by Debasish
0 comments 20 views

আগরতলা, ২৭ আগস্ট: বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আর মাত্র কয়েক মাস আগে অবশেষে পূর্ণাঙ্গ অ্যাপেক্স কাউন্সিল ঘোষণা করল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (TCA)। প্রাক্তন ত্রিপুরা ক্রিকেটার প্রণব দাসের করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে সূত্রের দাবি।

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি গঠিত হয়েছিল TCA-র বর্তমান তিন বছরের কমিটি। কমিটি গঠনের প্রায় ৩০ মাস পর গত ২৪ আগস্ট TCA-র সচিব সুব্রত দে একটি মেমোরেন্ডামের মাধ্যমে পূর্ণাঙ্গ অ্যাপেক্স কাউন্সিল ঘোষণা করেন।

সূত্রের খবর, সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার প্রণব দাস BCCI-এর ওম্বুডসম্যান তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্রের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, TCA-র বর্তমান কমিটি অ্যাপেক্স কাউন্সিলে সানি সাহাকে আমন্ত্রিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং কাউন্সিলে কোনও প্রাক্তন ক্রিকেটারকে রাখা হয়নি। বিষয়টি TCA-র সংবিধানের বিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত বলেও অভিযোগ করা হয়।

অভিযোগের পর BCCI-এর ওম্বুডসম্যান TCA-কে শোকজ নোটিশ পাঠিয়ে এ বিষয়ে সংগঠনের বক্তব্য ও অবস্থান জানতে চেয়েছেন বলে জানা গেছে।

সূত্রের দাবি, এরপরই TCA কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে TCA জানায় যে তাদের অ্যাপেক্স কাউন্সিলে কোনও প্রাক্তন ক্রিকেটার নেই। পরবর্তীতে BCCI-এর নির্দেশনা এবং Indian Cricketers’ Association-এর সুপারিশের ভিত্তিতে একজন প্রাক্তন পুরুষ ক্রিকেটার ও একজন প্রাক্তন মহিলা ক্রিকেটারকে TCA অ্যাপেক্স কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

এরপর গত ২৪ আগস্ট TCA সচিব সুব্রত দে পূর্ণাঙ্গ অ্যাপেক্স কাউন্সিলের ঘোষণা করেন। নতুন করে গঠিত নয় সদস্যের কাউন্সিলে আগের আমন্ত্রিত সদস্য সানি সাহাকে রাখা হয়নি।

ঘটনাক্রম পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক মাস আগে পূর্ণাঙ্গ অ্যাপেক্স কাউন্সিল ঘোষণা, দুই প্রাক্তন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা এবং সানি সাহাকে আমন্ত্রিত সদস্যের পদ থেকে বাদ দেওয়ার বিষয়গুলি প্রণব দাসের অভিযোগের পরই সামনে আসে।

এই ঘটনায় TCA-র বর্তমান কমিটির কার্যপ্রণালী এবং সংবিধান মেনে অ্যাপেক্স কাউন্সিল পরিচালনা করা হয়েছে কি না, তা নিয়ে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে।

You may also like

Leave a Comment