Home অপরাধবেলফাং নাকা পয়েন্টে পুলিশের বড়সড় সাফল্য!১০ কেজি গাঁজাসহ আটক ২

বেলফাং নাকা পয়েন্টে পুলিশের বড়সড় সাফল্য!১০ কেজি গাঁজাসহ আটক ২

by Debasish
0 comments 15 views

খোয়াই: যানবাহন তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে বাইজালবাড়ি থানার পুলিশ। খোয়াইয়ের বাইজালবাড়ি বেলফাং নাকা পয়েন্টে এই অভিযান চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলফাং নাকা পয়েন্টে যানবাহন তল্লাশি চলাকালীন দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ আনুমানিক ১০ কেজি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তবে গাঁজা উদ্ধারের অভিযানটি গোপন সূত্রের ভিত্তিতে হয়েছিল, নাকি নিয়মিত যানবাহন তল্লাশির সময় এই সাফল্য আসে, তা তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিতভাবে জানায়নি।
আটক দুই যুবক কোথা থেকে গাঁজা নিয়ে এসেছিল এবং কোথায় তা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
আটক যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment