Home আগরতলাসেবা সংকল্প অভিযানে ৩১ নম্বর ওয়ার্ডে জনসেবার বার্তা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে রাজীব ভট্টাচার্য

সেবা সংকল্প অভিযানে ৩১ নম্বর ওয়ার্ডে জনসেবার বার্তা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে রাজীব ভট্টাচার্য

by Debasish
0 comments 2 views

আগরতলা, ৪ অক্টোবর। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর কর্মসূচি অনুষ্ঠিত হলো আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপির মাসব্যাপী সেবামূলক কর্মসূচির ধারাবাহিকতায় রবিবার এই উদ্যোগ গ্রহণ করা হয়। বৃক্ষরোপণ থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার—দুই কর্মসূচির মধ্য দিয়েই সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরেন উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা।

দিনের কর্মসূচির সূচনা হয় ৩১ নম্বর ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক পেড় মা কে নাম’ আহ্বানকে সামনে রেখে গাছের চারা রোপণ করা হয়। শুধু আনুষ্ঠানিকভাবে চারা রোপণ নয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়।

পরবর্তীতে ওয়ার্ড কার্যালয়ের সংলগ্ন শ্রী শ্রী ছিন্নমস্তা কালী মন্দিরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। নিজে হাতে ঝাড়ু নিয়ে মন্দির চত্বর পরিষ্কারে সামিল হন তিনি। এই উদ্যোগের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলিকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাস, ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরী-সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও দলীয় কর্মীরা।

You may also like

Leave a Comment