Home আগরতলা‘সিপিআইএমকে দেখলেই সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান’, মজলিশপুরে মন্তব্য বিপ্লব দেবের

‘সিপিআইএমকে দেখলেই সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান’, মজলিশপুরে মন্তব্য বিপ্লব দেবের

by Debasish
0 comments 4 views

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ‘মন কি বাত’ শোনার কর্মসূচিকে ঘিরে মজলিশপুরে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সিপিআইএমকে নিয়ে কটাক্ষ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তাঁর মন্তব্যে উঠে আসে রসিকতার সুরও।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্ব উপলক্ষে রাজ্যের বিভিন্ন বুথে বিজেপির পক্ষ থেকে শ্রবণ কর্মসূচি নেওয়া হয়। মজলিশপুর বিধানসভা কেন্দ্রের ৯ নম্বর বুথের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন বিপ্লব দেব। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীও।

‘মন কি বাত’ সম্প্রচার শেষ হওয়ার পর কর্মীদের সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সাংসদ। সেই সময়ই সিপিআইএম প্রসঙ্গে তাঁর মন্তব্য সামনে আসে।

বিপ্লব দেবের বক্তব্য, স্বাধীনতার সঙ্গে সিপিআইএমের কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, সিপিআইএমের কাছ থেকে স্বাধীনতা প্রত্যাশা করা সময় নষ্ট করার সামিল।

Oplus_16908288

এরপরই বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি। রসিকতার সুরে বিপ্লব দেব বলেন, “সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান।” তাঁর এই মন্তব্য ঘিরে অনুষ্ঠানে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

‘মন কি বাত’-এর মতো দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী দলকে নিয়ে বিপ্লব দেবের মন্তব্য নতুন করে রাজনৈতিক বাকযুদ্ধের ইঙ্গিত দিয়েছে।

You may also like

Leave a Comment