Home ত্রিপুরাঅমিত শাহের নির্দেশ বাস্তবায়নে ধলাইয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক

অমিত শাহের নির্দেশ বাস্তবায়নে ধলাইয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক

by Debasish
0 comments 6 views

দপ্তরগুলির মধ্যে সমন্বয় জোরদার ও নির্ধারিত কাজ দ্রুত সম্পন্নের ওপর গুরুত্ব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক ত্রিপুরা সফরের সময় দেওয়া বিভিন্ন নির্দেশের বাস্তবায়ন ও অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার ধলাই জেলায় এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সচিব এবং রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি)। ধলাই জেলা থেকে বৈঠকে অংশ নেন জেলাশাসক ও জেলা শাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

বৈঠকে মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে দেওয়া নির্দেশগুলির জেলা পর্যায়ে বাস্তবায়নের প্রস্তুতি, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়, নির্ধারিত নির্দেশ মেনে কাজের অগ্রগতি এবং চিহ্নিত পদক্ষেপগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পর্যালোচনার সময় সংশ্লিষ্ট আধিকারিকরা ধলাই জেলায় এখনও পর্যন্ত গৃহীত পদক্ষেপ ও অগ্রগতির বিস্তারিত তথ্য বৈঠকে তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের ওপর অর্পিত দায়িত্বের বর্তমান পরিস্থিতিও খতিয়ে দেখা হয়।

বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া নির্দেশগুলি কার্যকরভাবে তৃণমূল স্তরে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও ধরনের সমন্বয়ের ঘাটতি যাতে বাস্তবায়ন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে, সে বিষয়েও আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ধলাই জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে দেওয়া নির্দেশগুলির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে প্রশাসন সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবে। নিয়মিত পর্যালোচনা ও নজরদারির মাধ্যমে প্রতিটি দায়িত্ব সময়মতো সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

You may also like

Leave a Comment