Home ত্রিপুরাদশদা গৌরচন্দ্র পাড়ায় তিপ্রা মথায় যোগদান, ২২ পরিবারের ৪৪ ভোটার

দশদা গৌরচন্দ্র পাড়ায় তিপ্রা মথায় যোগদান, ২২ পরিবারের ৪৪ ভোটার

by Debasish
0 comments 15 views

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার দশদা গৌরচন্দ্র পাড়া এলাকায় তিপ্রা মথা দলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় IPFT দল ছেড়ে ২২টি পরিবারের মোট ৪৪ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

তিপ্রা মথার এমডিসি ফিলিপ কুমার রিয়াংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মনু-ছৈলেংটা এলাকার এমডিসি হলিউড চাকমা-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।

এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তিপ্রা মথায় স্বাগত জানানো হয়। দলের নেতৃত্বরা নবাগতদের আগামী দিনে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি এলাকার মানুষের পাশে থাকার আহ্বান জানান।

দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে দশদা গৌরচন্দ্র পাড়া এলাকায় তিপ্রা মথার সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়।

You may also like

Leave a Comment