Home আগরতলাপ্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’

by Debasish
0 comments 12 views

আগরতলা, ২৬ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ত্রিপুরাজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালন করা হবে। প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবা ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবেই রাজ্যে এই বিশেষ অভিযান গ্রহণ করা হয়েছে।

বুধবার রাজ্য অতিথিশালায় ‘সেবা সংকল্প অভিযান’-এর প্রস্তুতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। কর্মসূচিগুলি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী এবং বিজেপির রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের নেতৃবৃন্দ। মাসব্যাপী অভিযানের আওতায় রাজ্যজুড়ে যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেগুলি কীভাবে সফলভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার ও দল যৌথভাবে মাসব্যাপী এই অভিযানের আওতায় প্রায় ২৫টি কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোটা রাজ্যে এই অভিযান পরিচালিত হবে।

মুখ্যমন্ত্রী বলেন, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কর্মসূচিগুলির প্রস্তুতি চূড়ান্ত করা এবং রাজ্যের সর্বত্র সেগুলির সফল বাস্তবায়ন নিশ্চিত করা। নির্ধারিত কর্মসূচিগুলি যাতে পরিকল্পনা অনুযায়ী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবা ও দেশসেবার ভাবনাকে সামনে রেখে এই মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’কে সফল করে তুলতে দলীয় কর্মী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

You may also like

Leave a Comment