Home আগরতলাবিপ্লব কুমার দেবকে বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগে মুখ্যমন্ত্রীর অভিনন্দন

বিপ্লব কুমার দেবকে বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগে মুখ্যমন্ত্রীর অভিনন্দন

by Roy
0 comments

আগরতলা, ১৭ আগস্ট: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক হিসেবে বিপ্লব কুমার দেবের নিয়োগে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় শ্রী বিপ্লব কুমার দেবকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

মুখ্যমন্ত্রী তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা ও তৃণমূল স্তরে নেতৃত্বদানের দক্ষতার প্রশংসা করে আশা প্রকাশ করেন, নতুন এই দায়িত্বে বিপ্লব কুমার দেবের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দেশজুড়ে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন দায়িত্বে বিপ্লব কুমার দেবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে মুখ্যমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান। তাঁর এই নতুন সাংগঠনিক দায়িত্বকে ঘিরে ত্রিপুরা বিজেপির নেতা-কর্মীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে।

banner

You may also like

Leave a Comment