Home ত্রিপুরাশ্রীনগর স্কুলে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এফআইআর পরে প্রত্যাহার

শ্রীনগর স্কুলে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এফআইআর পরে প্রত্যাহার

by Debasish
0 comments 1 views

আগরতলা, ২৭ সেপ্টেম্বর : ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে সাব্রুম মহকুমার শ্রীনগর হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে অবস্থান করছিল বিএসএফ। সেই সময় একাধিক স্কুলছাত্রীর সঙ্গে এক বিএসএফ জওয়ান অশালীন আচরণ করেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর বিদ্যালয় চত্বরে পাঁচ-ছয়জন ছাত্রীকে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই বিএসএফ জওয়ান তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। ঘটনার পর বৃহস্পতিবার সকালে কয়েকজন ছাত্রীর অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানান।

বিষয়টি জানাজানি হতেই বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনের দ্বারস্থ হয়। খবর পেয়ে সাব্রুমের এসডিএম, বিডিও এবং এসডিপিও ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রীনগর আউটপোস্টে একটি এফআইআর দায়ের করা হয় বলেও জানা গেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।

তবে পরবর্তী সময়ে অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে এফআইআর প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপর অভিযুক্ত জওয়ান পরিবারের সামনে হাতজোড় করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে ফেলেছেন বলেও জানা গেছে।

You may also like

Leave a Comment