Home অপরাধসোনামুড়া সীমান্তে বিএসএফ–পুলিশের যৌথ অভিযানে ৪৪.৫ কেজি গাঁজা উদ্ধার

সোনামুড়া সীমান্তে বিএসএফ–পুলিশের যৌথ অভিযানে ৪৪.৫ কেজি গাঁজা উদ্ধার

by Debasish
0 comments 13 views

জনকণ্ঠ প্রতিনিধি,আগরতলা, ৭ আগস্ট।। সোনামুড়া সীমান্ত এলাকায় ফের বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে সীমান্ত সংলগ্ন জঙ্গল এলাকা থেকে ৪৪ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ২৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনামুড়া থানার আওতাধীন ইউএনসি নগর, মাতাদুল্লা ও ফকিরেদুল্লা সীমান্তবর্তী জঙ্গল এলাকায় নিয়মিত টহল চলাকালীন কয়েকটি সন্দেহজনক প্যাকেট নজরে আসে। পরে তল্লাশি চালিয়ে প্যাকেটগুলো উদ্ধার করা হলে সেগুলোর ভেতর থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা গাঁজাগুলো জঙ্গলের ভেতরে মজুত করে রেখেছিল। তবে যৌথ বাহিনীর তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।

এই সফল অভিযানে ৮১ ব্যাটালিয়ন বিএসএফ-এর ইউএনসি নগর ও মাতাদুল্লা বিএওপি (BOP)-এর জওয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ঘটনার পর সোনামুড়া থানায় এনডিপিএস আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, কার নির্দেশে বিপুল পরিমাণ গাঁজা সেখানে লুকিয়ে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কোনো আন্তর্জাতিক চোরাচালান চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে।

You may also like

Leave a Comment