Home আগরতলাজাতীয় সড়কে তিন গাড়ির ভয়াবহ সংঘর্ষ, আহত একাধিক

জাতীয় সড়কে তিন গাড়ির ভয়াবহ সংঘর্ষ, আহত একাধিক

by Debasish
0 comments 5 views

গোকুলনগর, ১৭ সেপ্টেম্বর: বৃহস্পতিবার সকালে গোকুলনগর রাস্তারমাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন। তিনটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ বিশালগড়ের দিক থেকে আসা একটি অল্টো মারুতি গাড়ি (নম্বর TR 01 AC 0502) দ্রুতগতিতে যাওয়ার সময় একটি মালবাহী গাড়িকে (নম্বর TR 03 G 1642) সজোরে ধাক্কা দেয়। এরপর অল্টো গাড়িটির পিছনে থাকা একটি মারুতি ইকো গাড়িও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

পরপর তিনটি গাড়ির সংঘর্ষে বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে আসেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত আহতদের গাড়ি থেকে উদ্ধার করে সাহায্যের ব্যবস্থা করেন।

খবর পেয়ে বিশালগড় অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা শুরু হয়।

দুর্ঘটনার পর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। রাস্তার দু’পাশে প্রচুর যানবাহন আটকে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

You may also like

Leave a Comment