Home দেশদীপকে-রা আটক হওয়ার আগে তাঁর হাতেই দায়িত্ব সঁপে দিয়ে যান ককরোচদের আন্দোলনের! ‘অচেনা’ এই অজিঙ্ক শিন্দে কে?

দীপকে-রা আটক হওয়ার আগে তাঁর হাতেই দায়িত্ব সঁপে দিয়ে যান ককরোচদের আন্দোলনের! ‘অচেনা’ এই অজিঙ্ক শিন্দে কে?

by Debasish
0 comments 1 views

জনকন্ঠ ডট কম ডেস্ক, নয়াদিল্লি , ১০ অক্টোবর: অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস— ‘ককরোচ জনতা পার্টি’র তিনমূর্তি আটক হওয়ার পরেই দলের তরফে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করা হয়। সেই ভিডিয়োবার্তায় সিজেপির প্রতিষ্ঠাতা দীপকে-কে বলতে শোনা যায়, যদি তাঁকে আটক বা গ্রেফতার করা হয়, প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেবেন অজিঙ্ক শিন্দে! শনিবার সিজেপি-র যন্তর মন্তর ২.০ যাতে কোনও ভাবেই ভেস্তে না-যায়, তার পরিকল্পনা আগে থেকেই ছকে রেখেছিলেন দীপকে।

দীপকে-র ঘোষণার পর থেকেই অজিঙ্ককে নিয়ে কৌতূহল বেড়েছে। সিজেপি-র এই নতুন ‘নায়ক’ কে? কী ভাবে তাঁর উত্থান? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানা গিয়েছে, তিনি সিজেপি-র জাতীয় সাংগঠনিক ইনচার্জ। তবে রাজনীতির ময়দানে তাঁর যাত্রা শুরু অনেক আগেই। যদিও রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার।

মহারাষ্ট্রের আলিবৌগের বাসিন্দা অজিঙ্ক। কম্পিউটার সায়েন্সে তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তার পরে পুণের একটি আইটি সংস্থায় যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। বেশ কয়েক বছর ওই সংস্থায় কাজ করেছেন। পরে চাকরি ছেড়ে রাজনীতিতে পা দেন অজিঙ্কে। অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টির (আপ) সঙ্গে যুক্ত হন। একজন কর্মী হিসেবে কয়েক বছর ওই দলে ছিলেন। ২০১৬ সালের গোয়ার বিধানসভা নির্বাচনে আপের হয়ে প্রচারও করেছিলেন অজিঙ্কে। পরে মহারাষ্ট্রে আপের হয়ে কাজ করেন। তবে সিজেপির জন্মলগ্ন থেকেই দীপকে-দের সঙ্গে রয়েছেন তিনি। জুন-জুলাই মাসে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে হওয়া ককরোচ আন্দোলনে ছিলেন। পরে সিজেপির কোর কমিটিতে যুক্ত হন অজিঙ্কে।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে সিজেপি শনিবার যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে শনিবারই মহারাষ্ট্র থেকে দিল্লি উড়ে আসেন দীপকে-রা। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে নামে তাঁদের বিমান। সেখান থেকেই তাঁদের আটক করা হয়। তিন জনকে তিনটি আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। দীপকে-কে গুরুগ্রাম, সৌরভকে দিল্লি এবং রাঙ্কাকে নিয়ে যাওয়া হয় দ্বারকায়। তাঁরা দিল্লির রাজপথে নামতে না পারলেও নেতৃত্ব দেন অজিঙ্ক।

You may also like

Leave a Comment