ধলাইয়ে কেন্দ্রীয় সম্মেলনের মধ্য দিয়ে কমিটি পুনর্গঠন, সম্পাদক হামলু জমাতিয়া ও কোষাধ্যক্ষ জিকু দেববর্মা
আগরতলা, ২ অক্টোবর: সাংগঠনিক কার্যক্রমকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের (টিএসএফ) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। ধলাই জেলায় আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নবনির্বাচিত নেতৃত্বের পক্ষ থেকে কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সম্মেলনে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয় বলে জানা গেছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পিন্টু দেববর্মা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হামলু জমাতিয়া এবং কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে জিকু দেববর্মাকে।