Home ত্রিপুরাভোটকেন্দ্রে যাওয়ার পথে টমটম দুর্ঘটনায় প্রাণ গেল মহিলার

ভোটকেন্দ্রে যাওয়ার পথে টমটম দুর্ঘটনায় প্রাণ গেল মহিলার

by Debasish
0 comments 2 views

ধলাই, ২৮ সেপ্টেম্বর: ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু ভোটকেন্দ্রে পৌঁছনোর আগেই বনকুমারী এলাকায় দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি হল সেই যাত্রার। ব্যাটারিচালিত টমটম দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছেন আরও চারজন।

জানা গেছে, সোমবার ছাওমনুতে ভোট দেওয়ার জন্য কয়েকজন টমটমে করে রওনা দেন। বনকুমারী এলাকায় যাওয়ার পর আচমকাই টমটমটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত হন লক্ষ্মী স্মৃতির চাকমা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর আহত চারজনের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাঁদের কুলাই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে খবর।

You may also like

Leave a Comment