Home আগরতলামুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিসি’র অতিরিক্ত মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিসি’র অতিরিক্ত মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

by Debasish
0 comments 1 views

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: এনসিসি’র অতিরিক্ত মহাপরিচালক তথা উত্তর-পূর্বাঞ্চলীয় ডিরেক্টরেটের ডিরেক্টর মেজর জেনারেল অনুরাগ ভিজ শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আগরতলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে এনসিসি’র বিভিন্ন কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শিলচর গ্রুপের গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিং এবং ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি’র কমান্ডিং অফিসার কর্নেল এন. এস. বাথ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ত্রিপুরায় এনসিসি’র কার্যক্রম, তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমের চেতনা বিকাশে এনসিসি’র ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি রাজ্যের যুবসমাজের উন্নয়ন এবং এনসিসি’র কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

You may also like

Leave a Comment