Home আগরতলাবিমানবন্দর এলাকায় তিন বাংলাদেশি মহিলা আটক, ভারতীয় সহায়তাকারীও ধৃত

বিমানবন্দর এলাকায় তিন বাংলাদেশি মহিলা আটক, ভারতীয় সহায়তাকারীও ধৃত

by Debasish
0 comments 0 views

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: মহারাজা বীর বিক্রম বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক করেছে বিমানবন্দর থানার পুলিশ। তাঁদের ভারতে বৈধ প্রবেশ ও অবস্থানের কোনও নথি ছিল না বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁদের সঙ্গে থাকা এক ভারতীয় যুবককেও আটক করেছে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে তিন মহিলাকে গুয়াহাটির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করার অভিযোগ উঠেছে।

বিমানবন্দর থানার ওসি শ্যামল দেবনাথ জানান, ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা নাগাদ বিমানবন্দর এলাকায় সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের উপস্থিতির বিষয়ে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন মহিলা ও এক পুরুষকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তিন মহিলা নিজেদের বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, তাঁরা সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তবে ভারতে প্রবেশ বা অবস্থানের বৈধ কোনও নথি তাঁদের কাছে ছিল না।

আটক ভারতীয় ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি যাত্রাপুর থানার অধীন কৈত্যাফলা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুলিশের অভিযোগ, সিরাজুলই তিন মহিলাকে গুয়াহাটির দিকে নিয়ে যাচ্ছিলেন এবং তাঁদের যাতায়াতে সহায়তা করছিলেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাজের সন্ধানে ওই তিন মহিলা ভারতে প্রবেশ করেছিলেন বলে দাবি করেছেন। তবে তাঁদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং গুয়াহাটি যাওয়ার পর তাঁদের অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।

ওসি শ্যামল দেবনাথ জানান, তিন মহিলার কাছ থেকে কোনও ভারতীয় পাসপোর্ট, পরিচয়পত্র বা ভারতে অবস্থানের বৈধ নথি উদ্ধার হয়নি।

ঘটনায় মামলা রুজু করে চারজনকেই ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হচ্ছে। তদন্তের স্বার্থে সিরাজুল ইসলামের পাঁচ দিনের পুলিশি রিমান্ড চাওয়া হয়েছে। একইসঙ্গে, এই মহিলাদের ভারতে প্রবেশ এবং পরবর্তী যাতায়াতে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে এখনও পর্যন্ত কোনও বৃহত্তর মানবপাচার চক্রের সঙ্গে তাঁদের যোগসূত্রের বিষয়টি নিশ্চিত বিমানবন্দর এলাকায় তিন বাংলাদেশি মহিলা আটক, ভারতীয় ‘সহায়তাকারী’ও ধৃত

You may also like

Leave a Comment