Home ত্রিপুরাআইআইটি কানপুরের মঞ্চে ত্রিপুরার জয়ন্ত ঘোষের আত্মবিশ্বাস ও পরিবর্তনের বার্তা

আইআইটি কানপুরের মঞ্চে ত্রিপুরার জয়ন্ত ঘোষের আত্মবিশ্বাস ও পরিবর্তনের বার্তা

by Debasish
0 comments 5 views

উদ্যোক্তা ও শিক্ষাবিদ ড. জয়ন্ত ঘোষের অভিজ্ঞতা শুনলেন তরুণ প্রজন্ম

আগরতলা, ১০ সেপ্টেম্বর: উদ্যোক্তা, নেতৃত্ব ও শিক্ষাক্ষেত্রে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আইআইটি কানপুরের ‘Ideas Matter Most’ টক শো-তে বক্তব্য রাখলেন ত্রিপুরার সন্তান ড. জয়ন্ত ঘোষ। সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের উদ্দেশে আত্মবিশ্বাস, ধৈর্য এবং পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

তাঁর বক্তব্যে ড. ঘোষ বলেন, জীবনে বড় কিছু করার জন্য প্রথম পদক্ষেপটি আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “একটি আন্তরিক পদক্ষেপ অনেক নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।” সাফল্যের জন্য সময় দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, “সময়কে সময় দিতে হয়। প্রতিটি সাফল্যের নিজস্ব সময় থাকে।”

উদ্যোক্তা হিসেবে নিজের পথচলা, নেতৃত্বের অভিজ্ঞতা এবং শিক্ষাক্ষেত্রে কাজের বিভিন্ন দিকও অনুষ্ঠানে তুলে ধরেন ড. জয়ন্ত ঘোষ। তরুণদের উদ্দেশে তাঁর বক্তব্য ছিল—তাৎক্ষণিক ফলের প্রত্যাশা না করে নিষ্ঠা, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।

ত্রিপুরার সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। ড. ঘোষ বলেন, “আমার শিকড় ত্রিপুরায়। আমার অভিজ্ঞতা যদি এখানকার তরুণদের এগিয়ে যেতে সাহায্য করে, সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

আইআইটি কানপুরের মতো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চে ত্রিপুরার এক সন্তানের এই বক্তব্য রাজ্যের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার বার্তা বহন করছে।

You may also like

Leave a Comment