Home ত্রিপুরাসামাজিক মাধ্যমে ফেক অ্যাকাউন্ট থেকে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ফটিকরায় থানায় মামলা

সামাজিক মাধ্যমে ফেক অ্যাকাউন্ট থেকে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ফটিকরায় থানায় মামলা

by Debasish
0 comments 11 views

ফটিকরায়, ২৯ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে সাংবাদিক বিকাশ কাপালিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার বিষয়ে ফটিকরায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক বিকাশ কাপালিকে উদ্দেশ্য করে একাধিক হুমকিমূলক মন্তব্য করা হয়। অভিযোগকারীর দাবি, ওই অ্যাকাউন্ট থেকেই তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পরিপ্রেক্ষিতে ফটিকরায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হুমকিদাতা ফেক অ্যাকাউন্টটি কে বা কারা পরিচালনা করছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবিও জানিয়েছেন সাংবাদিক মহলের একাংশ।

You may also like

Leave a Comment