Home আগরতলাকাপড়ের দোকানের বৈদ্যুতিক বক্সে আগুনফায়ার সেফটি নিয়ে উঠছে প্রশ্ন!

কাপড়ের দোকানের বৈদ্যুতিক বক্সে আগুনফায়ার সেফটি নিয়ে উঠছে প্রশ্ন!

by Debasish
0 comments 16 views

আগরতলা: আগরতলার জগন্নাথ বাড়ি রোড এলাকায় একটি শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অল্পের জন্য বড় ধরনের বিপদ এড়ানো গেলেও, ঘটনাকে ঘিরে শোরুমের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, জগন্নাথ বাড়ি রোড এলাকার এল এম সলি শোরুমের বৈদ্যুতিক বক্সে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন। তবে দমকল কর্মীরা পৌঁছানোর আগেই শোরুমের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, বৈদ্যুতিক বক্সের আশপাশে কাঠ, প্লাইউড, প্লাস্টিক ও অন্যান্য দাহ্য সামগ্রী পড়ে রয়েছে। বৈদ্যুতিক বক্সের এতটা কাছাকাছি দাহ্য সামগ্রী রাখা কতটা নিরাপদ, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, শোরুমের ওই অংশে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বৈদ্যুতিক বক্সের আশপাশে অগ্নিনির্বাপণ সরঞ্জাম বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েনি বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে শোরুম কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

এদিকে, আগুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্তের পরই পরিষ্কার হবে।

অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে অগ্নিনিরাপত্তা বিধি ও বৈদ্যুতিক ব্যবস্থাপনা কতটা সুরক্ষিত, সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে।

You may also like

Leave a Comment