Home ত্রিপুরাখোয়াইয়ে ১০ আগস্ট থেকে শুরু বিশেষ হাম-রুবেলা টিকাকরণ অভিযান

খোয়াইয়ে ১০ আগস্ট থেকে শুরু বিশেষ হাম-রুবেলা টিকাকরণ অভিযান

by Rajesh Roy
0 comments

আগরতলা,৭ আগস্ট।।
শিশুদের হাম ও রুবেলা রোগমুক্ত রাখতে এবং কিশোরীদের জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি কমাতে আগামী ১০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত খোয়াই জেলাজুড়ে বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাকরণ অভিযান পরিচালনা করবে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি ৩১ আগস্ট পর্যন্ত চলবে এইচপিভি (HPV) টিকাকরণ কর্মসূচি।

এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও)-এর কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই জেলার সিএমও পদ্মরাম জামাতিয়া এবং স্বাস্থ্য আধিকারিক ডা. বিক্রম দেববর্মণ।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বিশেষ এমআর টিকাকরণ অভিযানের আওতায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে। প্রথম সপ্তাহে জেলার বিভিন্ন বিদ্যালয়ে ক্যাম্পের মাধ্যমে টিকাকরণ করা হবে। দ্বিতীয় সপ্তাহে স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বিভিন্ন আউটরিচ সেশনের মাধ্যমে বাকি শিশুদের টিকা প্রদান করা হবে।

এছাড়াও, ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান কর্মসূচিও চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

banner

স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সকল অভিভাবকের প্রতি আবেদন জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশু ও কিশোরীদের টিকাকরণ সম্পন্ন করে এই জনস্বাস্থ্য কর্মসূচিকে সফল করে তুলতে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য।

You may also like

Leave a Comment