Home অপরাধআগরতলা রেলস্টেশনে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার ১৭ কেজিরও বেশি গাঁজা, গ্রেপ্তার যুবক

আগরতলা রেলস্টেশনে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার ১৭ কেজিরও বেশি গাঁজা, গ্রেপ্তার যুবক

by Debasish
0 comments 2 views

আগরতলা, ২৯ অক্টোবর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন গাঁজা উদ্ধার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। এই ঘটনায় অসমের শ্রীভূমি জেলার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবকের নাম অনুপ শুক্লা বৈদ্য (২৫)। তার বাড়ি অসমের শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত শ্রীগৌরী এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ আগরতলা জিআরপি থানার এসআই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল আগরতলা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালায়। স্টেশনের পার্কিং এলাকার সামনে, আরপিএফ পোস্ট ও পে অ্যান্ড ইউজ শৌচাগারের মধ্যবর্তী স্থানে একটি বসার বেঞ্চে ওই যুবককে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে মোট ১৭.১৫৫ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের কালোবাজারি মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় উদ্ধার হওয়া সন্দেহভাজন মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, আগরতলা জিআরপি থানায় ২০২৬GRP077 নম্বরে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২০(বি)(ii)(বি)/২৯ ধারায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

You may also like

Leave a Comment