Home আগরতলা১৩ দিন নিখোঁজের পর বামুটিয়ার ইটভাটায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

১৩ দিন নিখোঁজের পর বামুটিয়ার ইটভাটায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

by Debasish
0 comments 7 views

আগরতলা, ২১ সেপ্টেম্বর: ১৩ দিন নিখোঁজ থাকার পর এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লেফুঙ্গা থানার অন্তর্গত বামুটিয়া বাজার সংলগ্ন একটি ইটভাটা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মৃতদেহটি শনাক্ত করেন।

জানা গেছে, মৃত যুবকের নাম চন্দন সরকার (প্রায় ২৮)। তিনি সিধাই থানাধীন উত্তর তালতলা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, চন্দন গত প্রায় ১৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে সিধাই থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরিও করা হয়েছিল।

সোমবার সকালে বামুটিয়া বাজার সংলগ্ন একটি ইটভাটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং পরে তা শনাক্ত করা হয়।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নিখোঁজের পর থানায় জানানো হলেও চন্দনের সন্ধান মেলেনি। অবশেষে ১৩ দিন পর তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির কারণে চন্দন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

You may also like

Leave a Comment