Home অপরাধযোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে প্রায় ২৫ কেজি গাঁজাসহ তিন মহিলা আটক

যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে প্রায় ২৫ কেজি গাঁজাসহ তিন মহিলা আটক

by Debasish
0 comments 13 views

বিহার যাওয়ার পথে পুলিশের জালে, তদন্তে পূর্ব থানার পুলিশ

আগরতলা, ২০ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যোগেন্দ্রনগর রেলস্টেশন এলাকা থেকে প্রায় ২৫ কেজি গাঁজাসহ তিন মহিলাকে আটক করেছে পূর্ব থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে এই অভিযান চালানো হয়। ধৃত তিন মহিলার নাম মোনাকিয়া দেবী, রিকু দেবী ও পিংকি কুমার বলে পুলিশ সূত্রে জানা গেছে। তারা বিহারের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সংবাদের ভিত্তিতে যোগেন্দ্রনগর রেলস্টেশন এলাকায় নজরদারি চালাচ্ছিল পূর্ব থানার একটি দল। সেই সময় তিন মহিলার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্যাকেটজাত গাঁজা।

পুলিশের প্রাথমিক অনুমান, আগরতলা থেকে ট্রেনযোগে বিহারের উদ্দেশে যাওয়ার সময় গাঁজাগুলি নিয়ে যাচ্ছিল ওই তিন মহিলা। তবে মাদকগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া গাঁজার সঠিক পরিমাণ নির্ধারণে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (NDPS Act) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং গাঁজাগুলি কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।

You may also like

Leave a Comment