Home আগরতলাসিক্স বক্স টার্ফ উইকেটে জেআরসি-র জমজমাট ক্রিকেট ও ফুটবল প্রদর্শনী

সিক্স বক্স টার্ফ উইকেটে জেআরসি-র জমজমাট ক্রিকেট ও ফুটবল প্রদর্শনী

by Debasish
0 comments 0 views

আগরতলা, ৬ নভেম্বর : ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবলের উত্তেজনায় জমে উঠল সাংবাদিকদের ক্রীড়াঙ্গন। চানমারিস্থিত ‘সিক্স বক্স অ্যান্ড ডাগ আউট ক্যাফে’র নবনির্মিত টার্ফ উইকেটে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব (জেআরসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আকর্ষণীয় প্রদর্শনী ক্রিকেট ও ফুটবল ম্যাচ।

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই ক্রীড়া অনুষ্ঠানকে ঘিরে ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাত্র দুই ঘণ্টার এই আয়োজনে ক্রিকেট ও ফুটবল—দুই খেলাতেই অংশগ্রহণ করে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেন সাংবাদিকরা। নির্ধারিত সময়ে ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের উপস্থিতিতে গোটা মাঠে তৈরি হয় উৎসবের আবহ।

আসন্ন ক্রিকেট মরশুমের প্রস্তুতিকে সামনে রেখেই এই বিনোদনমূলক প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। খেলাধুলার মধ্য দিয়ে একদিকে যেমন সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে, অন্যদিকে খেলোয়াড়দের শারীরিক প্রস্তুতি ও অনুশীলনেরও সুযোগ তৈরি হয়েছে।

ক্লাবের সদস্যরা জানান, কর্মব্যস্ত সাংবাদিক জীবনের বাইরে এ ধরনের ক্রীড়া আয়োজন মানসিক সতেজতা ও পারস্পরিক মেলবন্ধনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। সব মিলিয়ে জেআরসি-র এই উদ্যোগে ক্রিকেট ও ফুটবলকে ঘিরে এক আনন্দমুখর সন্ধ্যার সাক্ষী থাকলেন উপস্থিত সকলে।

You may also like

Leave a Comment