Home ত্রিপুরাশিক্ষক সংকটে ফের জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের

শিক্ষক সংকটে ফের জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের

by Debasish
0 comments 36 views

পেচারতল, ২৪ আগস্ট: বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে ফের রাস্তায় নামল পেচারতলের ছাত্রছাত্রীরা। সোমবার সকালে নবীনচড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে পড়ুয়ারা আসাম–আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। হাতে প্লে-কার্ড নিয়ে শিক্ষক নিয়োগের দাবিতে স্লোগান দেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা।

পড়ুয়াদের অবরোধের জেরে নবীনচড়া এলাকায় জাতীয় সড়কের দু’পাশে যানবাহন চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে আটকে পড়ে অসংখ্য যানবাহন। এর ফলে যাত্রী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পেচারতল থানার পুলিশ। পাশাপাশি ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও সেখানে উপস্থিত হন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন তাঁরা।

প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসের পর দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ অবরোধ তুলে নেয় পড়ুয়ারা। এরপর ধীরে ধীরে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে আন্দোলনকারীদের বক্তব্য, বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পড়াশোনা ব্যাহত হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রছাত্রীরা। ফলে নবীনচড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি দ্রুত সমাধানের দাবি জোরালো হয়ে উঠেছে।

You may also like

Leave a Comment